{"product_id":"2940046531275","title":"nirabatara simante tumi o kabita","description":"\u003cp\u003eকবিতার উপজীব্য কী? কতকিছুই তো! কি নেই তাতে? বলতে গেলে সবই; ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্টনৈতিক জীবনের কম বেশি সব দিকগুলোই কখনও সশরীরে, কখনও বা প্রচ্ছন্নভাবে হানা দেয় কবির সচেতন মনে, বাঙ্ময় হয়ে উঠে তাঁর কবিতার ভাষা ও শরীরে। সমালোচক বিষয়ানুসারে কবিতাকে নানা শ্রেণীতে শ্রেণীভুক্ত করে। এদের মধ্যে গীতিকবিতা একটি। প্রধানতমও বটে।\u003cbr\u003eতরুণতম এইচ সোলাইমান-এর ছোট্ট এই 'কবিতার বই'য়ের নাতিদীর্ঘ অথচ প্রগাঢ় অনুভূতিদ্যোতক এই কবিতাগুলো গীতিকবিতারই গোত্রভুক্ত। লেখকের ব্যক্তি জীবনের প্রেম-অপ্রেম, প্রেমজাত বিচিত্র সব অনুভূতি বাণীরুপ নিয়ে মূর্তিমতি হয়েছে পদ্যবন্ধে। পূর্বানুরাগ, অনুরাগ, মিলন-বিরহ, প্রেমজাত আশা-নিরাশা, হতাশা, দোলাচল, ব্যর্থতাজাত নৈরাশ্য, হাহাকার সবকিছুই চলে এসেছে। কখনও পুরো কবিতা জুড়ে, কখনও বা কবিতার চরণানুষঙ্গে।\u003cbr\u003e'আমার কবিতাগুলোর আজ\u003cbr\u003eএকটি মাত্র উদ্দেশ্য;'\u003cbr\u003e[জীবন বৃত্ত]\u003cbr\u003eকাব্য পাঠে উদ্দেশ্য পরিস্ফুট হয়। লেখক তাঁর কাঙ্ক্ষিত ও অন্বিষ্ট তুমিকে সন্ধান করছেন। এই তুমি আর কেউ নয়, তার প্রেমাস্পদ, যার উদ্দেশ্যেই এই কাব্যসৃজন।\u003cbr\u003eসম্ভবত, অনুপ্রেনণাও এই তুমি'ই।\u003cbr\u003e'সকলেই কবি নয়, কেউ কেউ কবি।' [কবিতার কথা, জীবনানন্দ দাশ]\u003cbr\u003eতরুণ এই লেখককে আমরা 'কবি' বলবো কিনা? তাঁর লেখা এই গদ্য ছন্দের পদ্যগুলি সার্থক 'কবিতা' হয়ে উঠেছে কিনা? এমন প্রশ্ন পাঠকের মনে জাগবেই। এক্ষেত্রে লেখকের অপকট স্বীকারোক্তি-\u003cbr\u003e'আমি কবিতা লিখছি সত্যি,\u003cbr\u003eতবে আমি কবি হতে পারিনি।'\u003cbr\u003e[আমি ব্যর্থতারই প্রতীক]\u003cbr\u003eএই বিচারের ভার পাঠকের হাতেই। শুধু কবিতাই নয়, সব লেখার মূল উদ্দেশ্য পাঠক-সমাদর। অতএব, কবির এই দুস্প্রাপ্য তিলকচিহ্ন লেখকের কপালে জুটবে কিনা, তা পাঠকরাই স্থির করবেন।\u003c\/p\u003e\u003cp\u003e_লিটু খান\u003cbr\u003eজনকন্ঠ ভাবন\u003cbr\u003e২০, অক্টোবর ২০১৪\u003c\/p\u003e","brand":"H. Sulaiman","offers":[{"title":"Default Title","offer_id":47110780551408,"sku":"2940046531275","price":0.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940046531275_p0.jpg?v=1763695136","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940046531275","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}