{"product_id":"2940151917360","title":"bhalo chatra-chatri gathana ha'oyara upaya \/ Valo Satro Satri Ghathon Hower Upay (Bengali)","description":"\u003cp\u003eছাত্র-ছাত্রী মাত্রই ভালো হতে চায়। ভালো হওয়ার উপায় জানতে চায়। কিন্তু এ সম্পর্কে কোনো বই তারা হাতের কাছে পায় না। তাইতো তারা হয়ে থাকে বিপথগামী, তাদের পড়ালেখা হয়ে থাকে দিন দিন অধঃমুখী। আর এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তাদের যথার্থ গঠন এবং তাদের মাঝে আদর্শিক গুণাবলীর পরিস্ফুটন ঘটাতে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়েছে একটি চমৎকার বই- ‘ভালো ছাত্র-ছাত্রী গঠন হওয়ার উপায়।’\u003cbr\u003eপ্রিয় ছাত্র-ছাত্রীরা এ বইটি হাতে তুলে নিয়ে পড়তে শুরু করো। দেখবে তোমাদের অজানা অনেক বিষয় দৃষ্টিতে আসবে। আর তা এক এক করে তোমাদের চিন্তা-ভাবনা ও ইচ্ছা থেকে দূর হবে। তোমরা চোখে মুখে নতুন স্বপ্ন দেখবে। তোমাদের জীবনকে গড়তে সক্ষম হবে।\u003cbr\u003eবাংলাদেশে এই প্রথম সকল ধর্মাবলম্বী তথা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, উপজাতি ও আদিবাসিসহ সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রত্বের যে গুণাবলী তা অর্জনে উদ্বুদ্ধ করতে এবং তাদেরকে শুদ্ধতায় উপনীত হয়ে সত্যিকার ভালো ছাত্র-ছাত্রীতে পরিণত হতে এ বইটি দারুণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বইটি রচনায় কোনো একপেশে মনোভাব পোষণ করা হয়নি।\u003cbr\u003eআমি মনে করি, ছাত্র-ছাত্রী মাত্রই আমার পাঠক, ছাত্র-ছাত্রী মাত্রই এ বই পড়তে পারা তাদের অধিকার। আর তাইতো সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে সকলের হাতে তুলে দেয়ার উপযোগী এ বইটি রচনা করেছি। আশা ও বিশ্বাস তোমাদের সুন্দর জীবন গঠনে এর ভূমিকা হবে অনবদ্য।\u003c\/p\u003e","brand":"Ahsan Publication","offers":[{"title":"Default Title","offer_id":47080868479216,"sku":"2940151917360","price":0.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940151917360_p0.jpg?v=1764015655","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940151917360","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}